আমরা তালিবুল ইলম৷ ইলম অন্বেষণ আমাদের কাজ৷ ইলেমের যেহেতু কোন সীমা পরিসীমা নেই তাই আমাদের তলবে ইলমের কোন শেষ নেই ৷ মৃত্যু পর্যন্ত অব্যাহত থাকবে আমাদের এলেম সাধনা, তাহলে আমরা হতে পারবো আদর্শ নমুনা , আমাদের মহান পূর্বপুরুষগণ আমাদের সামনে রেখে গেছেন সেই নমুনা, দোলনা থেকে কবর পর্যন্ত ছিল তাদের অন্বেষা,ইলম সাধনা ৷ ইমাম আবু ইউসুফ রহ. এর জ্ঞান সাধনায় এমন ছিল যে মৃত্যু যন্ত্রণার সময় এলেম নিয়ে চিন্তা করছিলেন, তাকে জিজ্ঞাসা করা হলো এমন সময় মাসালা নিয়ে চিন্তা করে কি লাভ? তিনি জবাব দিলেন মূর্খ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে থেকে আলেম অবস্থায় বিদায় নেয়া ভালো !
আমরা যারা তাদের উত্তরসূরী বলে দাবি করি আমাদের অবস্থা কি ? ছাত্র জামানা তো কেটে যায় গাফলতের মধ্যে, এবং সময়ের নির্দয় ভাবে অপচযের মাধ্যমে, আর ফারেগ হওয়ার পর মনে করি ইলম এর থেকেও ফারেগ হয়ে গেছি, এ যুগে আমাদের কাছে কোন মাসালা জিজ্ঞাসার তৃপ্তিদায়ক কোনো জবাব নেই ,অথচ আমাদের তো উচিত ছিল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞানের সাধনা ও ইলেমের মোজাহআদায় জীবনকে উৎসর্গ করা৷
সুতরাং এসো আমরা সবাই শপথ করি, ইলমের সাধনা, জ্ঞান অন্বেষণে আমাদের জীবনকে উৎসর্গ করে দেই, তাহলে আমাদের ইলম অন্বেষণ সার্থক হবে এবং আমাদের জীবন সফল হবে৷ ইনশাআল্লাহ৷
